প্রতিষ্ঠানের ইতিহাস

আমাদের পরিবার বহু বছরের ঐতিহ্য, সততা ও পরিশ্রমের ধারক ও বাহক। পূর্বপুরুষদের হাত ধরে এই পরিবারের ভিত্তি স্থাপিত হয়েছে গোপালগঞ্জ অঞ্চলে। সময়ের সাথে সাথে শিক্ষা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ আমাদের পরিবারকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে।
আমাদের দাদা-পরদাদারা ছিলেন সৎ, পরিশ্রমী ও সমাজসেবামূলক মানসিকতার মানুষ। তাদের আদর্শ ও মূল্যবোধ আজও আমাদের পরিবারের পথচলার দিশারি।
বর্তমানে আমাদের পরিবার শিক্ষা, ব্যবসা, চাকরি ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছে। আমরা ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর উত্তরাধিকার রেখে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের মূল শক্তি হলো পারিবারিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা।